Breaking News

১০টি কারণে অনেক ছেলেই প্রেমিকা ধরে রাখতে পারে না। আপনি জানেন কি ১০ কারণ?

কথায় আছে, প্রেম
চাইলে করা যায় না, প্রেম তার
নিজস্ব ঢঙেই হয়ে যায়। তবে এ-ও সত্যি
যে, প্রেম হয়ে গেলেই সব শেষ নয়, সে
প্রেমটাকে ধরে রাখাটাই সব থেকে বড়
চ্যালেঞ্জ।

অনেকে প্রেমটা শুরু করলেও
ঠিকঠাকভাবে ধরে রাখতে জানেন না।

নিজেদের কিছু ভুলে প্রেম শুরু
অল্পদিনের মধ্যেই প্রেম হারিয়ে
প্রেমিকাহীন হয়ে পরেন অনেক ছেলে।

তবে প্রতিটি প্রেমই বেশিরভাগ
ক্ষেত্রেই ছেলেদের ভুলেই ভেঙে যায়
সম্পর্ক।

প্রেম শুরু হয়ে অল্পদিনের মধ্যে কেন
ভেঙে যায়? নিশ্চয় সে বিষয় এখন
জানতে ইচ্ছে করছে? করারই কথা। কেন
না, প্রেম কে না চায়। প্রেম ভেঙে
যাওয়ার বিবিধ কারণ আছে। তবে
তারমধ্যে অন্যতম ১০টি কারণ তুলে
ধরা হলো। মিলিয়ে নিতে পারেন আপনার
জীবনের সাথে। আর খেয়াল রাখতে
পারেন আগামী প্রেমের ক্ষেত্রে।

১। সম্পর্কের শুরুতেই যদি প্রেমিকার
খুঁটিনাটি বিষয় নিয়ে অতিরিক্ত ঘাঁটাঘাঁটি
করেন তবে সম্পর্ক আর এগোবেই না।

২। প্রেমিকার সব কথা অক্ষরে অক্ষরে
মেনে নেওয়াটা মেয়েরা একেবারেই ভাল
চোখে দেখেন না। মুখে যতই বলুক।

৩। সম্পর্কের অল্পদিনের মধ্যেই বেশি
অধিকারবোধ দেখাতে গেলে হিতে
বিপরিত হবে।

৪। কাজের যতই চাপ থাকুক, মাঝেমধ্যে
মেসেজ পাঠাতে হবে। অনেক ছেলেই ভেবে
নেয় ‘সে’ আমার হয়ে গিয়েছে। ভুলে যায়
চারা গাছে জল দিতে হয়।

৫। আবার ঘন ঘন ফোন করে, মেসেজ
পাঠিয়ে প্রেমিকাকে বিরক্ত করে দেন
অনেকে। সহ্যের সীমা ছাড়িয়ে যায়।

৬। সব সময় খরচ হলেই মানিব্যাগ বের
করে ফেলাটা মোটেও ভালভাবে নেন না
মেয়েরা। এতে তাদের ছোট করা হয়।

৭। আবার বারবার বিল মেটানোর
দায়িত্ব প্রেমিকার ঘাড়ে চাপানোও
ঠিক নয়। কিপটে ভেবে পিঠটান দেবেন
প্রেমিকা।

৮। অতীত প্রেম নিয়ে বেশি কৌতূহল না
দেখানোই ভাল। নিজেরটা যেমন চেপে
গিয়েছেন, অপরের খোঁজ নেয়ওয়ারই বা
দরকার কী!

৯। পুরনো প্রেমিকের কথা জেনে
গেলেও, তার সমালোচনা করবেন না।
এতে আপনার সম্পর্কেই খারাপ ধারণা
তৈরি হবে।

১০। শরীরের জন্য হ্যাংলামো একদম
ঠিক নয়। অত তাড়া কীসের! বেশিরভাগ
ছেলেই এই করে প্রেম হারান।