ইন্টারনেটে হাজারো পুরুষ যৌন প্রতারণার শিকার হচ্ছেন !
আজকাল অনলাইনে হাজারো পুরুষ যৌন প্রতারণার শিকার হচ্ছেন। ফাঁদে পা দেওয়া পুরুষদের জিম্মি করে তাঁদের কাছ থেকে বিপুল অর্থ হাতিয়ে নিচ্ছে অপরাধ চক্র। বিবিসি বাংলা অনলাইনের এক প্রতিবেদনে জানানো হয়, ফিলিপাইনে যোগাযোগের সামাজিক মাধ্যমগুলোতে পুরুষদের যৌনতার ফাঁদে ফেলে অর্থ কামানোর এই ব্যবসাটি প্রকট আকার ধারণ করেছে। এতো গেল ফিলিপাইনের ঘটনা, এবার আসুন আমাদের নিজের দেশের দিকে তাকাই।
আমাদের বাংলাদেশে আজ ফেসবুক খুললেই দেখা যায় নানা প্রকার অশ্লীল পেজ তৈরী করে নানা ভাবে তরুণ যুবকদের তাদের সাথে লাইভ সেক্স চ্যাট, ফ্রি সেক্স করতে আমন্ত্রণ জানানো হচ্ছে । এভাবে কোমলমতি তরুণ যুবকদেরকে তাদের ফাদে ফেলার চেষ্টা করে। আর যারা তাদের ফাদে পড়ে প্রতারিত হয় তাদের অনেকেই লোক লজ্জার ভয়ে হয়তো মুখ খুলেন না। দেখা যায় কতিপয় দুস্কৃতিকারী কিছু ভুয়া একাউন্ট খুলে এই কুকর্মটি সম্পাদন করে। আমাদের ফ্যানপেইজে শেয়ার করা এমনই একটি পেইজের স্ক্রীনশট দেয়া হলো -
